বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নাগরিক সভা: উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক এমপি হাবিবের

সাতক্ষীরার তালা সদর উন্নয়নে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানে শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, তালার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করার প্রস্তাবনার প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন এবং বলেন, তালার উন্নয়নে তিনি সবসময় পাশে ছিলেন এবং থাকবেন।

উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাস-এর পরিচালক শেখ ইমান আলী, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান।

উন্নয়ন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান ও উত্তরণ-এর দিলীপ সানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম লিটু, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান সাধু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যাপক আবু হাসান, অধ্যাপক অচিন্ত সাহা, অধ্যাপক রেজাউল করিম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুখ জোয়ার্দার, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনসহ সাংবাদিক বাবলু রহমান, মোতাহিরুল হক শাহিন, মিজানুর রহমান এবং তালা উন্নয়ন কমিটির সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ