বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম এবং পার্টনার প্রোগ্রাম খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলার নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এবং সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কংগ্রেসে , ফলের ফলন বৃদ্ধি ও অন্যান্য কৃষি বিষয়ক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা,

জিএপি (গ্যাপ) ফসল কর্নার, জৈব বালাইনাশক কর্নার, কৃষক সেবা কেন্দ্র, জিএপি (গ্যাপ) প্রদর্শনী প্লটের রেপ্লিকা তুলে ধরা হয়। এর মাধ্যমে কৃষি-কৃষকের উন্নয়ন ও ফসলের ফলন বৃদ্ধিতে যুগোপযোগী নানান কৃষি বিষয়াদি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয় ২০২৪-২৫ অর্থবছরে পিএসএফের ধরণে আমন, বোরো, আউশ, গম, তেল, ডাল, পুষ্টি ও গ্যাপের লক্ষ্যমাত্রা ও অর্জন শতভাগ। প্রশিক্ষণের ধরণে গ্যাপ সার্টিফিকেশন ট্রেনিং ফর ফরমার্সের লক্ষ্যমাত্রা ও অর্জন শতভাগ। ফসল ভিত্তিক প্রদর্শনীতেও লক্ষ্যমাত্র ও অর্জন শতভাগ।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন