বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পূজামণ্ডপে প্রতিমার ক্ষতিসাধন, প্রশাসনের পরিদর্শন

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা পূর্বপাড়া বটলতা পূজামণ্ডপে প্রতিমার পোশাক নষ্ট ও ক্ষত করার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পূজামণ্ডপের উপদেষ্টা বলাই দাস জানান, সকালে স্কুলে যাওয়ার পথে একটি ছেলে মণ্ডপে গিয়ে দেখতে পায় প্রতিমার বেশ কিছু জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে এবং পোশাক খুলে ফেলার চেষ্টা করা হয়েছে। পরে সে বিষয়টি সবাইকে জানায়।

পূজামণ্ডপের সভাপতি বলয় দাস বলেন, বৃষ্টির কারণে সিসি ক্যামেরা বন্ধ ছিল। কোনো প্রহরীও ছিল না। ধারণা করা হচ্ছে, প্রতিমার গায়ে স্বর্ণালংকার রয়েছে এমন গুজব শুনে দুর্বৃত্তরা প্রবেশ করে। পরে আসল স্বর্ণালংকার নেই বুঝতে পেরে প্রতিমার ক্ষতিসাধন করে চলে যায়।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। কেবল দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক কাজ করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি দুর্বৃত্তদের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার ঘটনাস্থল ঘুরে দেখেন এবং পূজামণ্ডপের সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত