রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম

তালায় প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষে নতুন আবেদনকৃত ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ই এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এসময় তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

উপজেলা সমাজসেবা অফিসের ইউ.স.ক তৌফিক ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, বিশিষ্ট সমাজসেবক এম এম মারুফ উল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবীথি সভাপতি সাঈদুর রহমান সাঈদ, এমপি’র প্রতিনিধি তোয়াহিরা ও আলমগীর প্রমুখ।

উল্লেখ্য, এবছর তালা উপজেলা প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্তি হতে আবেদন করেছেন ৬৮৬ জন ব্যাক্তি। যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীর প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা নির্ণয় করা হয় এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা, বয়স, লিঙ্গ ও ভূমিহীনতার মতো বিষয়গুলোও বিবেচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক