সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের মৃত্যুবার্ষিকীতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা

সাতক্ষীরার তালায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ শেষে কৃষ্ণকাটি আম্রকানন মাদরাসায় তার কবর সংলগ্ন সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম খোকন,খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের সভাপতি মীর জিল্লুর রহমান, প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, জগদীশ চন্দ্র দে, হিমাদ্্রী শেখর দে, হেদায়েত আলী টুকু, আনন্দ অধিকারী, উত্তম কুমার দত্ত, জয়ন্ত কুমার পাল,বাবুলাল হালদার কৃষ্ণেন্দু দত্ত, শংকর দে, শ্যামল অঢ্য, নারায়ন দাশ, সালাম স্মৃতি পরিষদের এড. উবাইদুর রহমান মোড়ল, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, কৃষ্ণপদ বাবু, সঞ্জয় হালদার, প্রভাষক দিবাকর হালদার, পার্থ হালদার, কৃষ্ণকাটি হাই স্কুলের পক্ষে মোড়ল আলমগীর হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, জুলফিকার রায়হান, সেকেন্দার আবুজাফর বাবু। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকবাল হোসেন খোকন।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ গ্রন্থাগারের পক্ষ থেকেও পুষ্প অর্পণ করেন সাংবাদিক গাজী জাহিদুর রহমান। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিগণ পুষ্পমাল্য অর্পণ করেন।

শেষে মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া পারিবারিকভাবে তার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জীবদ্দশায় অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে সমাজ পরিবর্তনের ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিপ্লবী আদর্শের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ৫ জুলাই ২০১১ সালে বেলা পৌনে ৩টায় আকষ্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কপিলমুনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা