শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে মনিরামপুর চ্যাম্পিয়ন

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজনে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
এতে এ আর স্পটিং ক্লাব ফুটবল একাদশ সাতক্ষীরা ও দেবু সরকার ফুটবল একাদশ মনিরামপুর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় দেবু ফুটবল একাদশ মনিরামপুর ২-১ গোলে এ আর স্পটিং ক্লাব ফুটবল একাদশ সাতক্ষীরাকে পরাজিত করে।
পরে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন।
আদর্শ যুব সংঘের সভাপতি ইউপি সদস্য সরদার তকিমুজ্জামানের সভাপতিত্বে ও তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, অধ্যক্ষ এনামুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, অধ্যক্ষ রামপ্রশাদ দাস, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।

খেলা পরিচালনা করেন জিএম জাহাঙ্গীর হোসেন। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আসাদুজ্জামান ও রাজু আহম্মেদ।
খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ