সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় লূৎফর নিকারী হত্যা মামলায় সরদার মশিয়ার রহমানকে অব্যহতি

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় বহুলোচিত লূৎফর নিকারী হত্যা মামলা থেকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (৯ আগস্ট) সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দীন দীর্ঘ শুনানী শেষে এই আদেশ দেন। একই সঙ্গে পুলিশ রিপোর্ট গ্রহন করে মামলাটি বিচারিক আদালতে বদলী করেন তিনি।
বিজ্ঞ আদালতে সরদার মশিয়ার রহমানের পক্ষে শুশানি করেন এ্যাড. এসএম হায়দার, এ্যাড মুস্তাফিজুর রহমান জগলু ও এ্যাড. মনিরউদ্দীন।

এ্যাড. এসএম হায়দার জানান, মশিয়ার রহমানের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ তদন্তে সঠিক প্রমান হয়নি। একারণে তাকে আদালত অব্যাহতি দিয়েছে।
সরদার মশিয়ার রহমান তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ আগষ্ট তালা উপজেলার নলবুনিয়া বিলে সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরে পাশে রাতে লূৎফর নিকারী হার্ট ষ্টোকে মারা যান। পরে এই ঘটনা ভিন্নখাতে নিতে একটি প্রভাবশালী মহল সরদার মশিয়ার রহমানকে প্রধান করে তিন জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। প্রথমে পুলিশ সরদার মশিয়ার রহমানকে বাদ দিয়ে চুড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেন। কিন্তু বাদী আদালতে নারাজি দেওয়ায় মামলাটি পূনরায় তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করে আদালত। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি মামলা থেকে সরদার মশিয়ার রহমানকে অব্যহতি দিয়ে আদালতে চুড়ান্ত (চার্জশিট) প্রতিবেদন দাখিল করেন।

বিজ্ঞ আদালত চুড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে সরদার মশিয়ার রহমানকে অব্যহতি দিয়ে মামলাটি বিচারিক আদালতে প্রেরণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক