সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরা
পৌরসভার অনেকগুলি রাস্তার অবস্থা খুবই খারাপ। কিন্তু আর খারাপ থাকবেনা, কাজ শুরু হয়েছে। উন্নত নাগরিক সেবার লক্ষ্য নিয়ে আমি একটি সুন্দর ও
নান্দনিক পৌরসভা তৈরী করতে চাই। জার্মান সরকার প্রদত্ত কেএফডব্লু প্রকল্প এর কাজ শুরু হলে সাতক্ষীরা পৌরসভার চেহারা পাল্টে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন প্রমুখ।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় শহরের মুনজিতপুরস্থ শাহমত আলীর বাড়ি হতে মাওলানা আফসার উদ্দিন এর বাড়ি পর্যন্ত ২৪৫ মিটার আরসিসি ঢালাই রাস্তা প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে।

এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক