সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪র্থ পর্যায়ে ভূমিহীনদের মাঝে জমিসহ ঘরের কাগজপত্র হস্তান্তর

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ আগষ্ট) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি সরসরি সম্প্রচার করা হয়। সম্প্রচারিত অনুষ্ঠান শেষে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমির কাগজপত্র( দলিল) প্রদান করা হয়।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ পরিচালক মাসুরা ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান সহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩৭৫ জন পরিবারকে খাস ও ক্রয়কৃত জমিতে গৃহ প্রদান/ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি