বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ৪ দফা দাবিতে পল্লী বিদ্যুতে কর্মরতদের অনির্দিষ্টকালের গণছুটি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছে সাতক্ষীরার তালা সাব-জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন।
এতে অফিসের সব কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অফিসের মূল ফটক বন্ধ করে দেন কর্মচারীরা। ফলে গ্রাহকরা প্রয়োজনীয় কাজ করতে এসে ফিরে যান। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ অফিসের কার্যক্রম বন্ধ থাকায় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অফিসের এক কর্মচারী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চললেও সমস্যা সমাধান হচ্ছে না। বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুতির মাধ্যমে কর্মকর্তাদের হয়রানি করা হচ্ছে। এতে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ বিদ্যুৎ অফিস বন্ধ থাকায় গ্রাহকদের মারাত্মক ভোগান্তি হচ্ছে। দ্রুত আলোচনা করে সমস্যার সমাধান করা জরুরি।

এজিএম তালা সাব-জোনাল অফিসের সাধন কুমার মন্ডল জানান, চার দফা দাবিতে গণছুটি পালন করা হচ্ছে।

এদিকে শুক্রবার বিকেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাতক্ষীরার সব কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের জন্য গণছুটির ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন এজিএম সাধন কুমার দাস। রবিবার থেকে সমিতির সদর দপ্তরসহ সব সাব-জোনাল অফিসে এ কর্মসূচি শুরু হয়েছে।

জানা গেছে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ৬ লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছেন। অফিস বন্ধ থাকায় তাদের সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা