বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি হালিম, সম্পাদক হাসান

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৩টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। অবশিষ্ট পদগুলোতে ভোটার তালিকাভুক্ত মোট ৪১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচিত কমিটিতে সভাপতি পদে আব্দুল হালিম সরদার ২৫১ ভোট পেয়ে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনি পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান শেখ ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মান্নান পান ১১৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাওঃ মহসিন গাজী ২৪৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে আব্দুর রাজ্জাক ২০৮ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন — সহ-সভাপতি এম এ মান্নান, সহ-সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান, সর্বাধিনায়ক সদস্য সোহেল রানা, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক আল আমিন হাওলাদার, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং ক্রীড়া সম্পাদক তাজনুর রহমান।
প্রিজাইডিং অফিসার গাজী জাহিদুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সাধারণ ব্যবসায়ী, বাজার কমিটি এবং ভোটাররা গভীর সন্তোষ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নেবিস্তারিত পড়ুন

তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ১৫২ নম্বর উত্তর শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগবিস্তারিত পড়ুন

  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত
  • ‎তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান