শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার কানাইদিয়ায় আনারস প্রতীকের নির্বাচনী পথসভা

আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনায় মুখরিত জালালপুর ইউনিয়ন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জালালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর প্রতীক আনারসের পক্ষে ভোট চেয়ে প্রতিটি ওয়ার্ডে চলছে ব্যাপক গণসংযোগ ও পথসভা।

শুক্রবার বিকাল ৫টায় জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা বাজারের মুক্তাঙ্গনে অনুষ্ঠিত পথসভায় হাজারো নারী-পুরুষের স্বতস্ফুর্ত উপস্থিতিতে অল্প সময়েই রূপ নেয় বিশাল জনসাভায়।

পথসভায় মাহমুদুর রহমান মান্নার পরিচালনায় ও চানুক্য দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এম মফিদুল হক লিটু। বক্তব্যে এম মফিদুল হক লিটু প্রতিপক্ষের সন্ত্রাসীমূলক কর্মকান্ডের সমালোচনা করে বলেন, “মানুষকে হাতুড়ি পেটা করে লাঠির ভয় দেখিয়ে ভোট আদায় করা যায় না, ভোটারের ভালবাসা অর্জন করতে হয় যোগ্যতা দিয়ে। বিশ্বাস ও আস্থা স্থাপনের মাধ্যমে ভোটারের মন জয় করতে হয়।

আপনারা আমার অফিস ভাঙচুর করেছেন, আমার কর্মীদের হাতুড়ী পিটিয়ে আহত করেছেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন, কিন্তু জনগনের মন থেকে আমাকে মুছে ফেলে পারবেন না। তাই জনগনকে ভয় দেখাবেন না, ভয় দেখিয়ে নির্বাচনে জয়ী হতে পারবেন না, মানুষকে ভালোবাসুন, সম্মান করুন। আমি উপজেলা প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই এবং যেকোন সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণের আহবান জানাই।”

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমি বিগত দুই মেয়াদে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি, আমার কর্মকান্ড সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। যদি মনে করেন এই ইউনিয়নের উন্নয়নের জন্য আমাকে প্রয়োজন, এই ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাকে প্রয়োজন তবে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে ভোট দিবেন।”

এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসার আবু বক্কার মোড়ল, অধ্যক্ষ হাঃ মাওঃ আঃ সাত্তার, আবুল কালাম আজাদ, শংকর দাশ, শাহিন মোড়ল, বাবু ঘোষ, রফিকুল ইসলাম, ভৈরব সরকার, আসাদ ফকির, সরদার মাসুদ রানাসহ আনারস প্রতীকের কর্মীরা। বক্তরা এম মফিদুল হক লিটুর প্রতীক আনারসকে বিজয়ী করতে সকল ভোটারদের প্রতি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত