তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন


পাঠকপ্রিয় অনলাইন সংবাদপত্র ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালা প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও ‘তালার খবর’-এর সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান ও আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং নির্বাহী সদস্য জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কে এম শাহিনুর রহমান, রফিকুল ইসলাম নয়ন, কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘তালার খবর’ প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও তালার মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের খবর তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন


