শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলমগীর সরদারকে সভাপতি, মোহাম্মেল সরদারকে সাধারণ সম্পাদক এবং কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সরদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন,বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ধানদিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আলমগীর সরদার, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মেল সরদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কামাল হোসেন দায়িত্ব পান। সম্মেলন শেষে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত নেতারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাদের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা