শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ধানদিয়ায় টমেটো ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

তালার ধানদিয়ায় টমেটো ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ইছাক আলী খাঁ(৬০) ৩ সন্তানের জনক। ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সে ওই এলাকার মৃত নামদার খার ছেলে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাড়ি পাশে টমেটো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে, তিনি নিজে ঠিক করার চেষ্টা করেন। এসময় মেইন সুইজ অফ না করেই কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার ছেলে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরলে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালী করনবিস্তারিত পড়ুন

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

পাঠকপ্রিয় অনলাইন সংবাদপত্র ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক