বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার মাগুরায় ৮ দলীয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন

‘মাদক নয়, খেলা চাই’- এই শ্লোগানে তালা উপজেলার মাগুরা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুনামেন্ট মাগুরা ফুটবল মাঠে বুধবার বিকালে উদ্বোধন করা হয়েছে।

খেলায় মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গনেশ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, মাসিম ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যাল অধ্যক্ষ মোঃ এনামুল হক, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্বুল জব্বার, তালা থানার এসআই প্রিতিশ কুমার, মেম্বার শেখ মইনুল ইসলাম, তালা মিনিস্টার শোরুমের মার্কেটিং ম্যানেজার আল মামুন ইসলাম প্রমুখ।

খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন মাগুরা যুব সংঘের সভাপতি সরদার মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম লিটুল, রাজিব কুমার দাস, আবু হাসান, জুয়েল খান, আসানুর রহমান প্রমুখ।

খেলায় নির্ধারিত সময়ে তালা সৈকত ফুটবল একাডেমি ২-০ গোলে বাকড়া ফুটবল একাডেমি ঝিকরগাছা কে পরাজিত করে।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা