শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার শালিখায় পাকা রাস্তা উদ্বোধন করলেন লুৎফুল্লাহ এমপি

তালার শালিখায় রাস্তা উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

রবিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে তালা উপজেলার শালিখায় ৬১ লক্ষ টাকা ব্যয়ে ৭৫০ মিটার পাকা রাস্তা উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুর্শিদা পারভীন পাঁপড়ি, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুরশিদ আলম, সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, ইউনিয়ন যুব লীগের আহবায়ক ফারুক হোসেন পিল্টু, ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনোয়ার তিমুরসহ স্থানীয় নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, উক্ত ৭৫০ মিটার রাস্তা পাকাকরণের জন্য তালা-কলারোয়ার সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ’র অনুকুলে প্রাপ্ত অর্থ থেকে ঐ রাস্তা পাকাকরণের জন্য ৬১ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছিলো। সম্প্রতি রাস্তার কাজ শেষ হয় এবং অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হয়।

স্থানীয়রা সাংসদের এই বিশেষ অবদানের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

পরে মুস্তফা লুৎফুল্লাহ এমপি ডুমুরিয়া মধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয় ভবন নির্মাণের ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা