শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উপার্জনের একমাত্র বাহন ভ্যান চুরি, শিশুর বুকফাটা আহাজারি

ভ্যান চালিয়ে কোনোরকম আয় করে সংসার চালান বাবু সরদার। দুমুঠো ভাতের তাগিদে ছেলে আবদুল্লাহ সরদারও মাঝেমধ্যে ভ্যানটি নিয়ে রাস্তায় নামে। বুধবার (১৯ মে) সকালে বাবার মোটরভ্যানটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে বেলা ১১টার দিকে। এরপর খুলনা জেলার চুকনগর বাজার থেকে ভ্যানটি চুরি করে পালিয়েছে দুই প্রতারক।

আব্দুল্লাহ (১৪) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে। আহাজারি করতে করতে আবদুল্লাহ জানায়, ভাড়া নিয়ে তালা থেকে চুকনগর বাজারে যাওয়ার পর দুজন এসে বলে, দুইটা টেলিভিশন কিনে তালা বাজারে যাব। এ জন্য ১০০ টাকা ভাড়া চুক্তি করি আমি। এরপর তারা আমাকে বলে, যাও, তুমি দুটো বস্তা কিনে আনো। টিভি নিয়ে যেতে হবে। আমরা দাঁড়াচ্ছি। আমি বস্তা কিনে ফিরে এসে দেখি ভ্যান নেই, তারাও নেই। ভ্যানে তালা লাগানো ছিল। তালা ভেঙে ভ্যান নিয়ে গেছে। এখন আমি কী করব? বাড়িতে গেলে আব্বা আমাকে মারবে।

ঘটনা জানার পর বেলা দুইটার দিকে বাবু সরদার চুকনগর বাজারের উদ্দেশে রওনা দেন। তিনি বলেন, ভ্যানটা ছাড়া আমার আয়ের আর কিছুই নেই। এখন ছেলে, স্ত্রী, মাকে খাওয়াব কী? এ বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

চুকনগর এলাকার স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সামনে থেকে ছেলেটার মোটরভ্যানটি চুরি করে নিয়ে গেছে দুই প্রতারক। ভ্যান হারিয়ে ছেলেটি আহাজারি করছে। আমি প্রশাসনের কর্মকর্তাদের ভ্যানটি উদ্ধারের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি।

তালার খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রব জানান, পরিবারটি খুব অসহায়। ভ্যানটি ছাড়া তাদের আর কিছুই নেই। ভ্যান চালিয়ে রোজগারের টাকা দিয়েই তাদের সংসার চলে। শুনেছি ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। পরিবারটি খুবই বিপদে পড়ে গেল।

একই রকম সংবাদ সমূহ

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব