তালায় চেতনানাশক ঔষধ খাওয়ায়ে টাকা ও স্বর্ণাংকার লুট


সাতক্ষীরা তালায় একটি পরিবারকে চেতনানাশক ঔষধ খাওয়ায়ে ১ লক্ষ ৬৫ হাজার টাকা সহ ছয় ভরি স্বর্ন অলংকার লুট করেছে দুর্বৃত্বরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে।
জানাযায়, জেঠুয়া গ্রামের মৃত: তমিজউদ্দীনের ছেলে শওকাত আলী খাঁনের বাড়ির রান্না ঘরের খাবারে দুর্বৃত্বরা চেতনা নাশক মিশিয়ে দেয়।
এরপর বাড়ীর সকলে ঐ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে দুবৃত্তরা বাড়িতে প্রবেশ করে নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা সহ প্রায় ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পলিয়ে যায়।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্যমতে, রাতে খাওয়ার সময় কিংবা যে কোন উপায়ে তাদের খাবারের সাথে চেতননাশক ঔষধ খাইয়ে দেয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, খবর পেয়েই থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। চোরদের ধরার জন্য আমরা চেষ্টা করছি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকানবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন


