শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় তিনটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন এমপি লুৎফুল্লাহ

সাতক্ষীরার তালায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আরসিসি ড্রেন নির্মাণ, তিনটি পাবলিক টয়লেট ও পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে রাস্তা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনটি উন্নয়ন প্রকল্পে ৫ কোটি ৮ লক্ষ টাকার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, তালা থানা ওসি মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ মোল্যা, ইউ পি সদস্য মীর কল্লোল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা, তালা সার্জিক্যাল ক্লিনিকের স্বত্বাধিকারী বিধান রায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস,শিক্ষক গোলাম মোস্তফা,সাংবাদিক আরিফুল হক বুলু ও সংশ্লিষ্ট ঠিকানাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তালা মেলা বাজারে জামে মসজিদ, তালা উপজেলা পরিষদের পূর্ব পাশে, তালা বাজার পুরাতন সিনেমা হলের দক্ষিণ পাশে তিনটি টয়লেট নির্মাণ ও কপোতাক্ষ ব্রিজের চরগ্রাম থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ ও তালা প্রেসক্লাব মোড় থেকে আরসিসি ড্রেন নির্মান উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের