তালায় তৃণমূল নারীদের নিয়ে উঠান বৈঠক


সাতক্ষীরা তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৪১তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২০ ডিসেম্বর) বিকালে মাগুরা ইউনিয়নের ধূলন্ডা গ্রামে ৫০ জন নারীর উপস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তালা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক কনক চন্দ্র অধিকারী, পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার আলতাফ হোসেন, বৈঠকে তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়, তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ, শামসুন্নাহার এবং অফিস সহায়ক কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।
৪১তম উঠান বৈঠক তৃণমূল নারীদের বাল্যবিবাহ প্রতিরোধ, ঋণ নেওয়া সম্পর্কে ধারণা, নারী উদ্যোক্তা হওয়ার পরামর্শ ও অন্যান্য তালা উপজেলার বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকানবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন


