রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পাওনা টাকা চাওয়ায় নারীর কান কেটে দিল মেম্বরের ছেলে

পাওনা টাকা চাওয়ায় তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে বিধবা এক নারীকে মারপিট করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোকাম আলী সরদারের ছেলে পলাশ সরদার পিটিয়ে অসহায় নারী ছায়রা বেগমকে গুরুতর আহত করে। ঘটনার প্রতিকার পেতে ইউপি সদস্য পিতার নিকট অভিযোগ দায়ের করলে উল্টো নানান হুমকি দেয়া হয় বলে ভুক্তভোগী ছায়রা বেগম অভিযোগ করেছেন। এঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত. এরমান সরদারের বিধবা মেয়ে ছায়রা বেগম জানান- স্বামী, পুত্র সন্তান ও পিতা না থাকায় জীবীকার তাগিদে পিতার বাড়িতে থেকে একটি ছোট মুদি দোকান করে ব্যবসার করেন তিনি। এই দোকান থেকে স্থানীয় ইউপি সদস্য মোকাম সরদার বিভিন্ন সময়ে মুদি মালামাল এবং ৫০, ১০০ নগদ টাকা করে ধার নেয়। এতে তার নিকটে ১বছরে প্রায় ৫ হাজার টাকা পাওনা হয়। এছাড়া মেম্বরের ছেলে পলাশ সরদারের নিকট অনুরুপ ৫ হাজার ৭শ টাকা পাওনা রয়েছে। বাপ ও ছেলের কাছে ১ বছরের পাওনা প্রায় ১১ হাজার টাকা আদায়ের জন্য ৩মাস আগে অনুষ্ঠিত হালখাতার দাওয়াত দেয়া হয়। কিন্তু বাপ ও ছেলে হালখাতা না করে টাকা পরিশোধে নানান তালবাহানা করতে থাকে। শুক্রবার সন্ধ্যায় পলাশ সরদার ছায়রা বেগমরে দোকানে আসলে তার নিকটে টাকার তাগাদা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে পলাশ সরদার ধারাল অস্ত্র দিয়ে অসহায় ছায়রা বেগমের উপর হামলা করে। হামলায় ছায়রা বেগম কান কেটে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে, দরিদ্র মুদি দোকানী ছায়রা বেগমকে মারপিট করার প্রতিকার পেতে শুক্রবার রাতে পলাশের পিতা ইউপি সদস্য মোকাম সরদারের কাছে গেলে সেও নানান হুমকি দেয়। এব্যপারে হামলাকারী পলাশ সরদার ও তার পিতা মোকাম সরদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের’র প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী ছায়রা বেগম জানিয়েছেন।

উল্লেখ্য, উপজেলার খলিলনগর ইউপি সদস্য মোকাম সরদারের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান এবং বিধবা-বয়স্ক ভাতা সহ সরকারি নানান সুবিধা পাইয়ে দেবার কথা বলে এলাকার দরিদ্র মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবার অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু, দীর্ঘদিনেও ঘর প্রদান বা টাকা ফেরৎ না দেয়ায় ইতোমধ্যে এক ক্ষুব্ধ নারী মোকাম মেম্বরের বাড়ি থেকে গরু নিয়ে যায়। পরে সালিশ সভায় বিষয়টি নিষ্পত্তি হয়।-ভয়েস অব সাতক্ষীরা

একই রকম সংবাদ সমূহ

তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযানবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি