বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার তালায় খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় বিকাশ সানা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিকাশ সানা খুলনা জেলার পাইকগাছা পৌরসভার বাসিন্দা ও তালার কুলপোতা গ্রামে জমি কিনে পরিবার নিয়ে বসবাস করতেন।

খেশরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিমাই সানা জানান, পারিবারিক অতি ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে গত শনিবার (৭ আগস্ট) বিকালে বিকাশ সানা ও প্রতিবেশী মৃত লক্ষীকান্ত মণ্ডলের ছেলে রবীন্দ্র নাথ মণ্ডলের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রবীন্দ্র নাথ মণ্ডল ধারালো কোদাল দিয়ে নিমাই সানার মাথার নীচে ঘাড়ের কাছে কোপ মারে। এতে মারাত্মক আহত বিকাশ সানাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতেই চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়।

এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতের লাশ পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু কেউ বিষয়টি নিয়ে থানায় আসেনি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের