শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বসত বাড়ী ভাংচুর- হামলা ও লুটপাটের অভিযোগ

তালার পল্লীতে জমি জমা বিরোধের জের ধরে বসত বাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে। হামলায় আহত দু নারী, হাসিনা বেগম (৩০) ও মারিয়া আক্তার রুনা (১৮) কে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তালা থানায় লিখিত এজাহার দাখিল হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাতে শ্রীমন্তকাটি গ্রামের আব্দুল হাকিম মোড়লে বসত বাড়ীতে হামলা চালিয়ে ঘর-বাড়ী ভাংচুর ও লুট-পাট চালায় একই এলাকার মালেক গাজী সহ ৫/৬ জন দুর্বৃত্ব।

এ সময় শ্রীমন্তকাটি গ্রামের আব্দুল হাকিম মোড়লের স্ত্রী হাসিনা বেগম (৩০) ও রাজু মোড়লের স্ত্রী মারিয়া আক্তার রুনা (১৮) বাঁধা দিলে তাদেরকে বিবস্ত্র করে পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা।

তালা হাসপাতালে ভর্তি হাসিনা বেগম (৩০) জানান, রাতের আঁধারে প্রতিপক্ষরা আমাদের রান্নাঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ সময় আমরা বাঁধা দিলে তারা আমাকে ও আমার ভাই বউ রুনাকে বিবস্ত্র করে পিটিয়ে জখম করে, শ্লীলতাহানি করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা