শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিকিরণ’র মুক্তিযোদ্ধা সম্মাননা

তালায় সমাজ ভিত্তিক সংগঠন বিকিরণ কতৃক খেশরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে খেশরার দক্ষিণ শাহাজাতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী খেশরা ইউনিয়নের ৫৪ জনকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে যুদ্ধচলাকালীন শহীদ ১ জন ও স্বাধীনতা পরবর্তী মৃত্যু ২০ জনকে মরণোত্তর এবং বর্তমান জীবিত ৩৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিকিরণের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন উপস্থিত ছিলেন। এসময় সম্মানিত অতিথি হিসেবে তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক চেয়ারম্যান এম এম ফজলুল হক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপি উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়নব্যাপী সকল বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিকিরণ’র সেক্রেটারী শেখ তানভীর ইসলাম তমাল।

উল্লেখ্য, আলোকিত সমাজ বর্নিমাণের লক্ষ্যে প্রান্তিক মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে ‘বিকিরণ’ কাজ করে যাচ্ছে। আবহামান বাংলার ইতিহাস ঐতিহ্য, সাহিত্য সাংস্কৃতি, পরিবেশ-প্রতিবেশকে উন্নয়নের স্রোত ধারায় সম্পৃক্ত করতে বিকিরণ সবসময় সচেষ্ট রয়েছে। বিকিরণের মূল লক্ষ উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর গ্রাম প্রতিষ্ঠা করা।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা