সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চুরি

সাতক্ষীরা তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ করিম মোড়ল সোনালী ব্যাংক থেকে ৬৮ হাজার টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে টাকা চুরি হয়েছে। বুধবার (৫ মে) দুপুরে তালা বাজার মর্জিনা টেলিকমের সামনে থেকে এই চুরি সংঘটিত হয়।

প্রধান শিক্ষক এম এ করিম মোড়ল তালা উপজেলার ইসলামকাটি ডিএনএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঢ্যাংশাখোলা গ্রামের মৃত এরফান মোড়লের ছেলে।

প্রতি বছর ঈদকে সামনে রেখে একটি চোর সিন্ডিকেটের মাধ্যমে চুরি সংঘটিত হয়েই থাকে। এ যেন একটি নিয়মিত অধ্যায়ে পরিণত হয়েছে। ফলে ঐ সকল পরিবারে ঈদ উৎসব শ্নান হয়ে যায়, আর নেমে আসে দুঃখের ছায়া।

প্রধান শিক্ষক এম এ করিম মোড়ল’র ছেলে মুজাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে একটি অফিসিয়াল ব্যাগে স্কুলের কিছু কাগজ, চাবি এবং নিজ নামিও একাউন্টের চেকবই নিয়ে তিনি তালায় গিয়েছিলেন। সোনালী ব্যাংক তালা শাখা থেকে ঈদের খরচের জন্য বেতন এবং বোনাসের ৬৮ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলনের পর বাজারের ভিতরে মহিলা কলেজ মোড় সংলগ্ন মর্জিনা টেলিকমের সামনে সাইকেলে টাকার ব্যাগটি ঝুলিয়ে রেখে উক্ত দোকান থেকে কাগজ নিয়ে পিছন ফিরে দেখেন সাইকেলে ঝোলানো টাকার ব্যাগ নেই।

তিনি আরোও বলেন, প্রধান শিক্ষক এম এ করিম পর পর চারবার ষ্টোক করেছেন এবং শারিরীক ভাবে খুবই অসুস্থ্য। তবে তার এই আর্থিক ক্ষতি আসন্ন ঈদে পরিবারের প্রতি বড় একটা কষ্টের প্রভাব ফেলবে বলে জানালের পরিবারে এই সদস্য। তিনি এটাও বলেন, প্রতি বছর তালা বাজারে ঈদের আগে এমনি চুরি সংগঠিত হয়।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেই ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিক ভাবে শোনাবোঝা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারিবিস্তারিত পড়ুন

  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন