রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষক তাপস আর নেই, শোক প্রকাশ

তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক তাপস কুমার হালদার (৪৭) আর নেই। সোমবার (২৭ সেপ্টেম্বর ) ভোর ৬ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

শিক্ষক তাপস উপজেলা ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের আশুতোষ হালদারের ছেলে।

শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফা জানান, রবিবার রাত ১০ টার দিকে বুকে ব্যথাজনিত কারণে শিক্ষক তাপসকে তালা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা অবনতি হলে সোমবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষক তাপস কুমার হালদারের মৃত্যুতে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ কাশেম, প্রধান শিক্ষক শক্তি পদ কর, শিক্ষক আব্দুল হান্নান, প্রভাষ কুমার সাহা, গোলাম মোস্তফাসহ স্কুলের কর্মকর্তা কর্মচারীগণ তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ