শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় আতিয়ার মোড়ল (৫০)নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সে উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত আব্দুল মাজিদ মোড়লের ছেলে ও সবজি চারা ব্যাবসায়ী।

রবিবার বেলা ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শুভাশুনি নামক স্থানে মর্মান্তিক ওই দূর্ঘটনাটি ঘটে।

নিহতের ভাগ্নে ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকী আঙ্গুর জানান, তার মামা দীর্ঘদিন যাবত বিভিন্ন হাট বাজারে সবজি চারা বিক্রি করেন। দুপুরে তার মামা সাইকেল যোগে আঠারোমাইল বাজারে পেঁয়াজের চারা বিক্রির জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে শুভাশুনি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোর সেনাবাহিনীর একটি গাড়ীর সাথে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরতর আহত হন। তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তালা থানার পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর পাঠানো হয়েছিল। সেখান আতিয়ার মোড়লের মৃত্যুর খবর পেয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত