শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূল বিএনপি রফাদফা করে নির্বাচনে আসেনি: শমসের মবিন চৌধুরী

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘অনেকেই বলেন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে এসেছে তৃণমূল বিএনপি। এটা ঠিক নয়। তৃণমূল বিএনপি নতুন রাজনৈতিক দল। এবারের নির্বাচন আমাদের যাত্রা শুরু মাত্র। জন্মলগ্ন থেকেই তৃণমূল বিএনপি এককভাবে নির্বাচন করতে চেয়েছে। এটার বাস্তবায়নও হয়েছে। কারোর সঙ্গে কোনো রকম রফাদফা করে তৃণমূল বিএনপি নির্বাচনে যায়নি।’

সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দলটির প্রার্থী শমসের মবিন চৌধুরী এসব কথা বলেন।

বেলা ১টার দিকে সিলেট নগরের আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের আব্দুর রব মল্লিক, সিলেট-৪ আসনের মো. আবুল হোসেন ও সিলেট-৫ আসনের কুতুব উদ্দিন আহমদ শিকদার।

শমসের মবিন চৌধুরী বলেন, মানুষ চায় নিরপেক্ষ রাজনৈতিক শক্তির উত্থান; যারা তৃণমূলের মানুষের কথা বলবে। তৃণমূলের সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করবে। আমাদের দল গণমানুষের আশা-ভরসা পূরণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। সেই লক্ষ্যেই তৃণমূল বিএনপি ৩০০টি আসনে প্রার্থী দিয়েছিল। সর্বশেষ ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সকল প্রার্থীই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তৃণমূল পর্যায়ের প্রতিনিধি।

সাবেক এই পররাষ্ট্রসচিব বলেন, ‘দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। জানিয়েছি নির্বাচনে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছিলেন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। আমরাও দেখছি এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকাতেই আছে। আমরা আশাবাদী সুন্দর নির্বাচন হবে।’

‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন আরও বলেন, বিগত নির্বাচনগুলোর মতো পরিবেশ এবার মনে হয় হবে না। গত জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট হয়েছে বলে জনগণ বলেন। তার আগে ২০১৪ সালের নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থী বিনা চ্যালেঞ্জেই এমপি হয়েছেন। এবার অন্তত সেটা হচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী