সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ: মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ। মানুষ বিজেপির দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, উন্নয়ন শুধু বিজেপিই এনে দিতে পারে।

শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফরে যাওয়ার আগে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে তিনি একথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরে শুক্রবার একটি জনসভায় ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম বর্ধমান জেলার আন্দালের কাছাকাছি এই জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাতে পারেন তিনি।

পোস্টে মোদি লেখেন, ‘আগামীকাল দুর্গাপুরে বিজেপির এক জনসভায় অংশ নেব। সবাই যোগ দিন।’

অন্য একটি পোস্টে তিনি স্পষ্ট করেন, তার পশ্চিমবঙ্গ সফর শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক উদ্দেশ্যেও হচ্ছে। তিনি আজ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানিয়েছেন।

মোদি আরও লেখেন, ১৮ জুলাই পশ্চিমবঙ্গের মানুষের মাঝে উপস্থিত হতে মুখিয়ে আছি। দুর্গাপুরে এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে ৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করব ও ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তেল ও গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক খাতের প্রকল্পগুলোর কাজ এতে অন্তর্ভুক্ত।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি