মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য আশা সংস্থার ৪৭০ পিচ কম্বল বিতরণ

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের নিকট ৪৭০ পিচ কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশার খুলনা ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হারুন কম্বলগুলো সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহম্মেদ এর নিকট হস্তান্তর করেন।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আশা সাতক্ষীরা জেলার সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফরিদুল ইসলাম, সাতক্ষীরা সদর-০১ ও ০২ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ আবু সাইদ, মোঃ আব্দুস সাত্তার এমএসএমই শাখার ম্যানেজার বাপ্পী সেন, সদর ব্রাঞ্চের সিনিয়র সহকারী ম্যানেজার জি.এম ফরহাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মীগণ। বেসরকারী সংস্থা আশা প্রতিবছর অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। চলতি বছরে আশা সারা দেশে সর্বমোট ১.০২কোটি টাকার কম্বল বিতরনের উদ্যেগ গ্রহন করেছে।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আশার কর্মকর্তাগণ জানান আশা’র আর্থিক সেবার মধ্যে ক্ষুদ্রঋণ, এমএসএমই ঋণ, কৃষি ঋণ, সঞ্চয়, রেমিটেন্স কার্যক্রম পরিচালনা করে। সমগ্র বাংলাদেশে ৭২ লাখ পরিবার আশা’র সুফল ভোগ করছে। সিএসআর কার্যক্রম (কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি) এর মধ্যে প্রাথমিক শিক্ষা সহায়তা, প্রাথমিক স্বাস্থ্য সহায়তা, উচ্চ শিক্ষা বৃত্তি, ফিজিওথেরাপি সেবা, দুর্যোগকালীন ত্রান সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, স্যানিটেশন কার্যক্রম। চলতি বছরের স্বরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, নোয়াখালী ফেনি, চাঁদপুর, লক্ষিপুর, এবং সর্বশেষ নেত্রকোণা জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আশা প্রায় ৫৯.৮০ কোটি টাকার এককালীন ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আশা-বিশ্ববিদ্যালয় ও আশা-ম্যাটস এ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তির মাধ্যমে লেখা-পড়ার সহয়তা করা। তাছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে, জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি দেয়া হয়েছে। আশা’র ঋণগ্রহীতা মারা গেলে ঋনের অবশিষ্ট টাকা মওকুফ এবং দাফন-কাফনের জন্য নগদ ৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়, তাছাড়া সদস্যদের চিকিৎসা সহায়তা, অবসরকালীন অফেরতৎ যোগ্য সদস্য প্রতি ১৫,০০০ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলায় ৩২টি ব্রাঞ্চের মাধ্যমে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৮,৮৭৫ জনকে ৬০৮.১২ কোটি টাকা ঋণবিতরণ করা হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরে ১,০১,০০০ জনকে ৭৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরনের আওতায় সাতক্ষীরা জেলায় ১১ টি ব্রাঞ্চে ১৬৫ টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৫১০২ জন শিশুকে শিক্ষাদান চলমান আছে। সাতক্ষীরা জেলায় ১টি ফিজিওথেরাপী সেন্টার জেলা সদরে ও ০১টি স্বাস্থ্যসেবা ক্লিনিক (আনুলিয়া ব্রাঞ্চে) চালু রয়েছে। গত অর্থ-বছরে সাতক্ষীরা জেলায় সিএসআর খাতে ২.১৬ কোটি টাকা খরচ করা হয়েছে। আশা এইচপির আওতায় চলতি মাসে সাতক্ষীরার দ্যা পোল ষ্টার স্কুলে গত ১৯/১১/২৪ তারিখে বিশ্ব স্যানিটেশন দিবস উৎযাপন করা হয়েছে এবং এইচপির অর্থায়নে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি ল্যাট্রিন তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও যে কোন জাতীয় কর্মসূচীতে অংশগ্রহণ করাকে বাধ্যতামূলক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে