শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাম বাড়লো বিদ্যুতের, কার খরচ কত বাড়বে

এক বছরের মাথায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এ দফায় গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দর অনুসারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বেড়েছে ৭০ পয়সা। ফেব্রুয়ারি মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হবে।

নতুন এ মূল্য নির্ধারণের পর কোন ব্যবহারকারীর কত বিদ্যুৎ বিল বাড়তে পারে, তা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিদ্যুতের দাম বিভিন্ন গ্রাহক শ্রেণিতে ভাগ করে নির্ধারণ করা হয়। এ দফায় বাসাবাড়িতে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বেড়েছে ইউনিটপ্রতি ২৮ পয়সা। এ গ্রাহকেরা মাসে সর্বোচ্চ ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন। এটি লাইফলাইন শ্রেণি, সাধারণত দরিদ্র মানুষ এ শ্রেণির গ্রাহক। তারা মূলত বাসায় একটি ফ্যান ও দুটি বাতি চালান। সাড়ে ৬ শতাংশ বাড়ানো হয়েছে তাদের জন্য। মাসে তাদের বিদ্যুৎ বিল বাড়তে পারে ২২ টাকা। প্রতি ইউনিট ৪ টাকা ৩৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এরপর প্রথম ধাপ হিসেবে ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আরেকটি শ্রেণি আছে। বর্তমানে এ শ্রেণির প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৮৫ পয়সা। এখানে ৮ দশমিক ৪ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিটে বেড়েছে ৪১ পয়সা। এ গ্রাহকেরা দুটি বাতির সঙ্গে দুটি ফ্যান চালান। মাসে এ শ্রেণির গ্রাহকের বিল বাড়তে পারে ৪০ টাকা। এ শ্রেণির প্রতি ইউনিট বিদ্যুতের নতুন দাম ৫ টাকা ২৬ পয়সা।

দ্বিতীয় ধাপে আছে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা। তাদের বাসায় একাধিক বাতি, ফ্যান, ফ্রিজ ব্যবহৃত হয়। এর মধ্যে ছোট পরিবারের কেউ কেউ একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও (এসি) ব্যবহার করতে পারেন। এ শ্রেণিতে বেড়েছে ৫৭ পয়সা। এতে মাসে ১২২ টাকা বিল বাড়তে পারে। ৬ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে প্রতি ইউনিটের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ২০ পয়সা।

তবে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি বেড়েছে ১ টাকা ৩৫ পয়সা। তারা বাসায় একাধিক এসিসহ বিদ্যুৎ–চালিত অনেক যন্ত্র ব্যবহার করেন। মাসে তাদের ব্যবহার ৬০০ ইউনিটের বেশি। মূলত বিত্তবানেরা এ শ্রেণির গ্রাহক। তাদের জন্য সরকারের কোনো ভর্তুকি নেই। উৎপাদন খরচের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনেন তারা। বর্তমানে তাদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৩ টাকা ২৬ পয়সা। ১০ শতাংশের বেশি বাড়িয়ে এ শ্রেণিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৬১ পয়সা। এতে তাদের মাসের বিল ১ হাজার ৪৪৩ টাকা বাড়তে পারে।

এর বাইরে কৃষিকাজের সেচে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়েছে ৪৩ পয়সা। এ ক্ষেত্রে সাড়ে ৮ দশমিক ৯ শতাংশ দাম বাড়ানো হয়েছে। ফলে ৫০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী একজন সেচ গ্রাহকের মাসে বিল বাড়তে পারে ২৬২ টাকা। প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ২৫ পয়সা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা,বিস্তারিত পড়ুন

  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি