বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দায়িত্ব পালন কালে আমাকে আপনারা পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি আ. খালেক

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আপনাদের পবিত্র ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, আর যারা ভোট দেননি আমি প্রত্যেকের খাদেম হিসাবে আগামী দিনগুলো দায়িত্বপালন করবো। এই সময় আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বক্তব্যে বলেন, দেবহাটা উপজেলা একটি শান্তিপূর্ণ এলাকা। এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। দেবহাটার যত সমস্যা আছে আমাকে জানালে আমি সমাধানের জন্য কাজ করবো। আমার কাছে কোন মাধ্যম নিয়ে যাওয়া লাগবে না। আমি কোন লোভ লালসার জন্য বা দুনিয়ার মোহে কাজ করি না। আমার আর্থিক বা কোন প্রকার সুবিধার প্রয়োজন নেই। আমার কাছে দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করবো।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীন ময়না, নওয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক তরফদার, দেবহাটা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সেখ ইসরাইল আসেক মাগফুর, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শামসুল আরিফ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, মাসুম খান চৌধুরী, ফিরোজ আওয়াল, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সখিপুর হাসপাতাল পরিদর্শন কালে ভর্তিকৃত রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ৩৮জন রুগির মাঝে নগদ সহায়তা ও খাবার প্রদান করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের সাথে কথা বলেন তিনি। পরে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং দুপুর ২টায় পারুলিয়া আনসার প্লাজার ২তলায় সিয়াম, যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার অনুষ্ঠানে যোগদেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন