বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিনে স্ত্রী গৃহকর্মী সেজে বাসার তথ্য নেন, স্বামী চুরি করেন রাতে

দিনে গৃহকর্মী সেজে বাসায় বাসায় গিয়ে তথ্য নেওয়া স্ত্রীর কাজ। আর সেই তথ্যের ভিত্তিতে দল নিয়ে রাতে চুরি করেন স্বামী।

চট্টগ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ তথ্য পায় পুলিশ। এ ঘটনায় প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সাইফুদ্দীন (৩২), তার স্ত্রী রুমা আক্তার (৩৮) মো. আলম (২৪) ও মো. সাইফুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, গত বছরের ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে কোনো সময় নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী পরিবারসহ তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে একটি সংঘবদ্ধ দল এই ঘটনা ঘটায়। এরপর ভুক্তভোগী প্রবাসী বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা করেন।

একপর্যায়ে গত ১০ জানুয়ারি নগরের রৌফাবাদ এলাকা থেকে সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেন।

তার দেওয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নোয়াখালীর চরজব্বার থেকে গ্রেফতার করা হয় সাইফুদ্দীন ও তার স্ত্রী রুমাকে। একই দিন বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আলমকে। চার আসামিকে গ্রেফতারের পর তাদের মুখোমুখি করে পুলিশ। একপর্যায়ে তারা চুরির বিষয়টি স্বীকার করেন এবং গ্রেফতারদের বাসা থেকে চোরাই স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে রুমা আক্তার দিনে গৃহকর্মী সেজে বাসা রেকি করেন। এরপর তার দেওয়া তথ্যে স্বামী সাইফুদ্দিনসহ চোর চক্রের সদস্যরা রাতে চুরি করেন। গ্রেফতারদের সবাইকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী