বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুধের সঙ্গে যে পাঁচটি খাবার মিশিয়ে খেলে হতে পারে বিপদ

দুধকে একটি আদর্শ খাবার হিসেবে বিবেচনা করা হয়। দুধে আছে অনেকগুলো পুষ্টি উপাদান। অনেকেই দুধ খেতে পছন্দ করেন, আবার এমন অনেকেই রয়েছেন যারা দুধের গন্ধও সহ্য করতে পারেন না। চিকিৎসকেরা বলেন, দুধ শরীর গঠনে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তবে এমন কিছু খাবার আছে যা দুধের সঙ্গে খেলে হতে পারে বিপদ।

দুধের মধ্যে থাকা ল্যাকটোজ অনেকেই সহ্য করতে পারেন না। ফলে তাদের নানা ধরনের সমস্যা দেখা দেয়। আবার এমন অনেকে রয়েছেন যারা দুধ খাবার পর তা খুব সহজেই হজম করে ফেলেন। দুধ খেলেই যে হজমের সমস্যা হবে এটা ঠিক নয়। তবে এমন কিছু খাবার আছে যেগুলো দুধের সঙ্গে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। গ্যাস বা অ্যাসিডিটি হওয়ারও সম্ভাবনা থাকে। পাশাপাশি অতিরিক্ত দুধ খেলে বদহজমও হতে পারে।

দই : দুধ এবং দই একসঙ্গে খাওয়া উচিত নয়। দুধের সঙ্গে দই খাওয়া বা দুধের পর দই, দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই দুই খাবার একসঙ্গে খেলে আপনার পেটে সমস্যা হতে পারে। পাশাপাশি দুধ আর দই একসঙ্গে খেলে বদহজমও হতে পারে।

টক জাতীয় ফল : দুধের সঙ্গে কখনো টক জাতীয় ফল খাওয়া উচিত নয়। টক জাতীয় যেমন- কমলালেবু, লেবু, আঙ্গুর ইত্যাদি ফলের সঙ্গে দুধ না খেয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধান রেখে এগুলো খেতে হবে। সাধারণত আমরা দেখি দুধ ও টক ফল একসঙ্গে রাখলে দুধ কেটে যায়। আর এই দুটো খাবার যখন আপনি একসঙ্গে খাবেন তখন আপনার পেটের ভেতর গিয়ে পেট ফুলে উঠতে পারে। ফলে বদহজমের সমস্যা দেখা দেবে। তাই দুধ খাওয়ার অন্তত এক ঘণ্টা পরে এই ফলগুলো খেলে পেটের সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব।

কলা : এটি বিশ্বাস করা হয় যে দুধের সঙ্গে কলা খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। তবে এটি বন্ধ করার সময় এখনই। দুধের সঙ্গে কলা মেশালে তা অত্যন্ত ভারী হয়ে যায়। একসঙ্গে দুধ কলা হজমে সমস্যা করতে পারে। কারণ এটি হজম হতে অনেক সময় নেয়। তাই দুধের সাথে এই সুস্বাদু ফলটি এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে যাদের পেটে সমস্যা আছে তাদের একেবারেই দুধ কলা একসঙ্গে খাওয়া ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

গুড় : শীতকালে অনেকেই দুধের সঙ্গে গুড় মিশিয়ে খেতে পছন্দ করেন। তাছাড়াও গুড়ে রয়েছে অনেক উপকারিতা। চিনির বিকল্প হিসেবে গুঁড় ব্যবহার করা হলেও এতে অ্যাসিডিটি বাড়তে পারে। গুড় খেলে হজম খুব ভালো হয়। তবে গুড় শুধু খেতে হবে। দুধের সঙ্গে গুড় মিশিয়ে খেলে হতে পারে বিপদ।

মসলাযুক্ত খাবার : কোনরকম মসলাযুক্ত খাবারের সঙ্গে দুধ একদমই খাবেন না। এতে পেটে জ্বালার সৃষ্টি হতে পারে। যেমন- গোলমরিচ যুক্ত কোনও খাবার বা দারচিনি রয়েছে এমন কোনও খাবার দুধের সঙ্গে একদমই খাবেন না।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত