সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্ঘটনায় যশোরের রাজগঞ্জের যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন : দুর্ঘটনায় আহত শান্ত চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে ইমরান হুসাইন শান্ত (২২) গত এক সপ্তাহ আগে সন্ধ্যার সময় বগুড়ার শেরপুরে পিছন থেকে আসা গরুর গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। সেখানকার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া হাসপাতালে ভর্তি করে স্বজনদের খবর দেন।
সেখানে অবস্থার অবনতি হলে শান্তর স্বজনেরা যশোর সদর হাসপাতালের আইসিওতে ভর্তি করে।

এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মৃত্যু বরন করেন শান্ত।

জানা গেছে- শান্ত বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরী করতেন। প্রতিদিনের ন্যায় ওইদিনও মোটরসাইকেল চালিয়ে কর্মে বের হলে দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত হয়।
সর্বশেষ যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শান্তর মৃত্যুর বিষয়টি স্থানীয় আব্দুল আলীম ও মো. আরিফ হোসেন নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি