শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্নীতির অভিযোগে মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান

হেলাল উদ্দিন, মনিরামপুর: দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (২১ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

দুদকের অভিযানে সংশ্লিষ্ট ভূমি অফিসের সহকারী তহশিলদার বিষ্ণুপদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর সহকারী পরিচালক আল-আমিন অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান।

তিনি জানান- সম্প্রতি নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার বিষ্ণুপদ মল্লিক ওই অফিসে আউট সোর্সিংয়ের কাজে নিয়জিত কম্পিউটার অপারেটর বাদশা মোল্যা, চয়ন কুমার পাল, শুভংকর কর, রিপন কুমার কুন্ডু ও অফিস সহায়ক আশিকুল ইসলামের সহায়তায় জমির নামজারি কাজে ও কাগজপত্র দেখিয়ে দেয়ার ক্ষেত্রে এবং খাজনা আদায়ের ক্ষেত্রে গ্রাহক সেবার নামে অতিরিক্ত টাকা আদায় ও গ্রাহকদের নানাভাবে হয়রানি করাসহ দুর্নীতির একটি অভিযোগ দুদক প্রধান কার্যালয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে করা হয়। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক দুদক সজেকা যশোর কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে গ্রাহক সেবার নামে জমির নামজারি করার কাজে অতিরিক্ত টাকা আদায় ও নাগরিকরা সেবা নিতে এসে নানাভাবে হয়রানির শিকার হয়ে থাকেন এমন অভিযোগের সতত্য তদন্তে আমরা পেয়েছি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করবো সেই আলোকে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন- দুদক যশোর অফিসের উপ-সহকারী পরিচালক কৃষ্ণপদ বিশ্বাস ও তাওহিদুল ইসলাম।

নেহালপুর গ্রামের বাসিন্দা শরীফ মোল্যা ও আব্দুল খালেক গাজী দুদকের তদন্ত চলাকালীন সময়ে দুদক প্রতিনিধি দলের সামনে উপস্থিত হয়ে নেহালপুর ভূমি কর্মকর্তা বিষ্ণুপদ মল্লিকের বিরুদ্ধে দুর্নীতি ও গ্রাহক হয়রানির এন্তার অভিযোগ তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম