শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (এসআরএম) দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে জলবায়ু পরিবর্তনকে অভিযোজিত করা (চতুর্থ পর্যায়) এর আওতায় দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ) উত্তরণ ও দেবহাটা উপজেলা পানি কমিটির আয়োজনে পারুলিয়াস্থ উত্তরণ-সিমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা পানি কমিটি সভাপতি আবুল ফজল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

পানি কমিটির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী, হামিদা পারভীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফসার আলী ও এনামুল হক, প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ সানা।

সফল প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক নাজমুল বাশার, উত্তরণের উপজেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর সাতক্ষীরা জেলার বেতনা মরিচ্চাপ অববাহিকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকারের গৃহীত চলমান প্রকল্পে টিআরএম অন্তর্ভুক্তি করে বাস্তবায়ন এবং ইছামতি নদীর সাথে লাবণ্যবতী ও সাপমারা নদীর অবাধ পুনঃ সংযোগ প্রদানের আবেদন করা হয়।

লিখিত আবেদনে জানানো হয়েছে, জেলার বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকা অঞ্চলে দীর্ঘ প্রায় ৩০-৩৫ বৎসর যাবৎ জলাবদ্ধতা সমস্যাটি অব্যাহত আছে। ক্রমশঃ এ সমস্যার তীব্রতা ও বিস্তৃতি বৃদ্ধি পাচ্ছে। সমস্যার প্রকটতায় দেবহাটা উপজেলা সহ সাতক্ষীরা জেলার প্রায় ১৫ লক্ষ অধিবাসী প্রতিবছরই মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় সরকার কর্তৃক এ যাবৎ যেসব প্রকল্প বা কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে তা দ্বারা তেমন কোন ফলপ্রসূ ফলাফল অর্জিত হয়নি। প্রতি বৎসর বর্ষাকালে এখানে জলাবদ্ধতা শুরু হয় এবং নীচু বসতি এলাকায় ৩-৬ মাস, বিল এলাকায় ৭/৮ মাস এমনকি অনেক এলাকা সারা বৎসর জলমগ্ন থাকে।

এ কারণে উল্লেখযোগ্য সংখ্যক পরিবার ঘর-বাড়ী ছেড়ে এলাকার উঁচু রাঙা, বাঁধ, বিভিন্ন প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন বা অন্য কোন সুবিধাজনক জায়গায় আশ্রয় নেয়। বর্ষাকালে আমন ধানের চাষাবাদ সম্ভব হয় না এবং অধিকাংশ মৎস্যঘের পানিতে ভেসে একাকার হয়ে যায়। এলাকায় পানি বাহিত রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়।

খাদ্য সংকট, স্বাস্থ্যহানি, কর্মসংস্থানের অভাব, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতিসহ নানাবিধ সমস্যায় এলাকার জনজীবন অচলাবস্থার সম্মুখীন হয়। সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১, ২, ৬-৮ ও ৬-৮ (এক্সটেনশন) প্রকল্পের মধ্যে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার জন্য টিআরএম অন্তর্ভুক্ত ও বাস্তবায়ন করা।

ইছামতি নদীর সাথে লাবণ্যবতী ও সাপমারা নদীর অবাধ পুনঃ সংযোগ প্রদান করা। সকল ধরণের কর্মকান্ডে জনগণকে যুক্ত করা এবং সকল সরকারি-বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার