শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতা সবুজের সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ।
রবিবার (৭ সেপ্টেম্বর) দেবহাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কুলিয়ার এক সাবেক চেয়ারম্যানের ভাই হামিদুল হক শামীম দলীয় নেতাকর্মীদের হয়রানী করছে। কয়েকদিন আগে কুলিয়া ইউনিয়নে শিশুকার্ড যাচায় বাছায়ে অনিয়ম হয়েছে এমন অভিযোগ করে হামিদুল হক শামিম দুপুরের খাবারের ব্যবস্থা করে বিভিন্ন ওয়ার্ড থেকে টাকার বিনিময়ে ভাড়া করে লোক নিয়ে এসে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকে। তারা বিএনপি ও যুবদল নেতাকর্মীদের তার্গেট করে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে একজায়গায় সমাবেত হয়। ওই সময় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করায় দেবহাটা থানাকে অবহিত করা হয়। আমি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব প্রদান করি। আমি কোন জনপ্রতিনিধি নই, তাই কে সরকারি সহায়তার কার্ড পাবে আর কে পাবে না তা আমার জানার বা হস্তক্ষেপ কারার কথা না। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
তিনি আরো বলেন, হামিদুল হক শামিম নৌকার পক্ষে প্রচারকারী, আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের আয়োজনকারী এবং অংশগ্রহণকারী। যার প্রমান বিগত দিনের পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। আমাকে নিয়ে মনগড়া কল্প কাহিনি করা হচ্ছে। আমি নাকি ভূমিদস্যু চাঁদাবাজ। সেটা দেবহাটাবাসী ভালকরেই অবগত। কুলিয়া ইউনিয়নের শতশত বিঘা সরকারি খাস জমি কার পরিবার দীর্ঘদিন থেকে ভোগদখল করছে তা সবাই জানে। গত ৩ সেপ্টেম্বর তারিখে তাদের লোক ছাত্রদলের আব্দুল্লাহ মিলন মিথ্যে অভিনয়ের নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়। আসলে সে কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছে সেটা আমরা জানতে চাই। সে তো সুস্থভাবে চলাফেরা করছে। রফিকুল ইসলাম লাজ্জুর নামে এবং কামরুল ইসলামের নামে যে মিথ্যা অভিযোগ এনছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি