শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৩ জুন) উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মো. আনোয়ারুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সখিপুর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাত হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, মোসলেহ উদ্দীন সরদার মুকুল, প্রফেসর আব্দুল কাদের মৃধা, মো. আব্দুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান বর্মণ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, দেবহাটা সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

পরে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী