বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ইফটিজিং কারীকে ১ মাসের জেল ও জরিমানা

দেবহাটার সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজারের মীর শাহিনুর ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১ মাসের সাজা ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২ জুন) উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যামান আদালতে এ শাস্তি প্রদান করে।

জানা গেছে, ঈদগাহ বাজারের ঘড়ি ও কসমেটিকস ব্যবসায়ী মীর শাহিনুর ইসলাম বিভিন্ন সময় পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অশ্লীল ব্যবহার ও তাদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা অভিভাবক ও শিক্ষকদের জানালে ওই ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকে রাস্তায় আটকে মারপিটের চেষ্টা করে।
সোমবার বিষয়টি নিয়ে কয়েকজন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানালে পুলিশের একটি টিম পাঠানো হয় ঈদগাহ বাজারে। এসময় ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসার জন্য আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়।
সেখানে ওই বিদ্যালয়ের ভূক্তোভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত থেকে মৌখিক জবানবন্দী প্রদান করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার করে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্ত শাহিনুরকে এক মাসের কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা শাস্তি প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের শ্লীতাহানী ও তাদেরকে ইফটিজিং করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল প্রদান করা হয়েছে। ভবিষতে এ ধরণের কর্মকান্ড করবে না বলেও অঙ্গিকার করেছেন ওই অভিযুক্ত ব্যক্তি।

এদিকে পুলিশ আসামীকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরন করেছে বলেও জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা