সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় একই স্থানে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপ কর্মী সম্মেলন ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ আদেশ জারি করেন। যা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয় ওই আদেশে।

জানা গেছে, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর সমর্থিত একটি পক্ষ নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করে। নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ এর নেতৃত্বে এ আয়োজন করা হয়। এ আয়োজন ঘিরে সেখানে সভা মঞ্চ করা হয়। সেই সাথে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এরই মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলামের সমর্থিত পক্ষ সেখানে কর্মী সম্মেলনের ডাক দেয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় এবং উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশে পাশে এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় হাদিপুর মোড় এলাকায় সংক্ষিপ্ত পরিসরে সম্মেলনের আয়োজন করে মহিউদ্দীন সিদ্দিকী সমার্থিত বিএনপি গ্রুপ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী। সম্মেলনে মো. মাসুম বিল্লাহকে সভাপতি, প্রভাষক কামাল হোসেনকে সাধারণ সম্পাদক, রাজিব হোসেন রাজুকে সাংগঠনিক করে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী জানান, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের আয়োজন করি। কিন্তু সেখানে আরও একটি কর্মসূচির ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওই স্থান এড়িয়ে হাদিপুর এলাকায় ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করি।

এদিকে, উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম জানান, আমি বিশেষ কাজে বাহিরে ছিলাম। ১৪৪ ধারা জারির খবর দ্রুত এলাকায় ফিরে আসি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের নির্দেশ মেনে কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু অপর একটি গ্রুপ আইন অমান্য করে হাদিপুরে সমাবেশ করেছে।

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কর্মকান্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোন বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আমরা তৎপর আছি।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান জানান, গাজীরহাট বাজার এলাকায় বিএনপি’র দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
তিনি আরো জানান, দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থি সম্মুন্নত রাখতে কাজ করে যাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা