মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দু্ইশত শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ ছাত্রশিবিরের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা দক্ষিণ থানা শাখার উদ্যোগে দু্ইশত সাধারণ শিক্ষার্থীর মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪টায় দেবহাটা সরকারি বি বি এমপি ইনস্টিটিউশন হলরুমে এ কোরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ কোরআন বিতরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা দক্ষিণ থানা শাখার সভাপতি আবু সাঈদ গাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি মারুফ হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি নাজমুল হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক এইচ এম ইমদাদুল হক, সাতক্ষীরা শহর শাখার সাবেক সভাপতি আল মামুন, দেবহাটা থানার সাবেক প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন, সাতক্ষীরা সদর পৌরপশ্চিম শাখার সভাপতি নাজমুল হোসেন, দেবহাটা উত্তর শাখার সভাপতি সাফায়েত হোসেন, সেক্রেটারি রুহুল আমিন, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ শাখার সভাপতি বেল্লাল হোসেন, দক্ষিণ শাখার সাহিত্য সম্পাদক শাকিল আহমেদ, প্রকাশনা সম্পাদক হাফেজ সালমান হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা বলেন, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যা পবিত্র কুরআন এবং সুন্নাহর নির্দেশনার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মূলত একটি নীতি-নৈতিকতা ভিত্তিক শাসন ব্যবস্থা, যেখানে শাসক আল্লাহর ভয়ে এবং আখেরাতে জবাবদিহিতার মানসিকতায় রাজ্য পরিচালনা করেন। কোরআনের সঠিক শিক্ষা ও চর্চা সমাজে নৈতিকতা, মানবতা ও ন্যায়ের পথ সুগম করে। শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে তাদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে কোরআন পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!