মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে নওয়াপাড়া ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন (৩৫) নামের এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। আহত বিএনপি নেতা উপজেলার কামটা গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে। এ ঘটনায় আহতের ভাই মাছুম সরদার (১৬ মার্চ) দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন (লিটন), লিটন হোসেনের স্ত্রী রুপালী পারভীন এবং ছেলে রানা হোসেনকে। অভিযোগ সুত্রে জানা যায়, চাঁদপুর ডেল্টা মোড় সংলগ্ন আশরাফ আলীর রাইছ মিলের সামনে পাকা রাস্তার পাশে মামুন হোসেন এর পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত লিটন দায়ের কোপ মারতে গেলে তার স্ত্রী দা কেড়ে নেয়। এরপর লিটন বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথার পিছনের অংশে মারতে থাকে। এতে সে রক্তাক্ত জখম এবং শরীরের বিভিন্নস্থানে রক্ত জমাট বেদনা দায়ক ফোলা জখম হয়। এছাড়া লিটননের স্ত্রী ও ছেলে তাকে এলোপাতারীভাবে লাথি, চড়, কিল, ঘুষি মেরে ফোলা জখম করে। একপর্যায়ে আহত মামুনের প্যান্টের পকেট থেকে মোবাইল সেট ও নগদ টাকা কেড়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। উল্লেখ্য যে, মামুনের ভাই মাসুদ রানা কামটা গ্রামের মোক্তার আলী গাজী, হাসান আলী গাজী, আরশাফ আলী গাজীর নিকট থেকে ৬২৯ নং দলিল মূলে রামনাথপুর মৌজায় ৪১.২৫ শতক জমি ক্রয় করেন। যার বিআরএস খতিয়ান-১৮৬, দাগ নং-৫০৪, অপর খতিয়ান ৪৯৭ এবং ৫০৫ নং দাগে উক্ত জমি ক্রয় করার পর থেকে তিনি নিজে ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই জমির দক্ষিণ পাশে বসবাসকারী কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন লিটনের সাথে দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে গোলোযোগ ও মামলা চলে আসছে। গত ১৬ মে ২০২৫ তারিখে বসতবাড়িতে লুটপাট ও ভাংচুর করার ঘটনায় দেবহাটা থানায় ১০/৪২ নং মামলার আসামী লিটন। তার পিতা একজন ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলার। উক্ত জমি নিয়ে বার বার শালিসে মিমাংশা হলেও কোন ধরণের সুরাহ মিলছে না বলেও অভিযোগ ভূক্তভোগীদের। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!