শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বয়:সন্ধিকালীন বিষয়ক স্কুল ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) নওয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্ট আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে মাদ্রাসার সহকারী সুপার আমিনুর রহমানের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার। তিনি কিশোর-কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন।

কিশোর-কিশোরীরা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহন করেন এবং পরামর্শ প্রদান করেন। অভিভাবকগণ কি করে তাদেরকে সহযোগিতা করবে সেবিষয়ে কিশোর-কিশোরীদের মানসিকভাবে কাউন্সিলিং করা হয়।

এসময় মাদ্রসারা এবতেদায়ী বিভাগের প্রধান মনিরুজ্জামান, শিক্ষক আব্দুল কাদের, রবিউল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম, সাইফুল ইসলাম ও কমিউনিটি প্রোমোটর সামা মন্ডলসহ মাদ্রাসার ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান