শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মানসিক স্বাস্থ্য বিষয়ক শেয়ারিং সভা

সাতক্ষীরার দেবহাটায় মানসিক স্বাস্থ্য সেবা সাপোর্ট প্রকল্প (এসএমএইচপিএসএস) এর শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএমএইচপিএসএস আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সাখওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, কো-অডিনেটর আফরোজা আক্তার, সাইক্লোজিস্ট সুপারভাইজার রুমানা রফিক, উপজেলা ম্যানেজার আবু এমরান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, আশার আলো’র প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেন, ৫টি ইউনিয়নের কমিউিনিটি কাউন্সিলারগন উপস্থিত ছিলেন।

সভায় সব বয়সী নারী-পুরুষের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সিলিং করার পাশাপাশি সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় তুলে ধরা হয়। এছাড়া মানসিক চিন্তায় ভূক্তভোগীদের জন্য থাকবে কাউন্সিলিং ব্যবস্থা। সেই সাথে সঠিক উপায় নির্ণয় এবং রেফার্ড ব্যবস্থা করা হবে বলেও জানানো হয় সভায়।
এছাড়া উপজেলা ৫টি ইউনিয়নে একজন করে প্রশিক্ষিত কমিউনিটি কাউন্সিলার থাকবেন তারা সরাসরি মাঠ পর্যায়ে এ সকল কাজ বাস্তবায়ন করবেন বলে জানানো হয়।
এতে মানসিক চাপমুক্ত রাখতে সহায়তা করবে। সেই সাথে আত্মহননের মত কর্মকান্ড কমে আসবে বলে আশা রাখা হয়।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান