বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবীতে জামায়াতের স্বাগত র‌্যালী

পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে দেবহাটা উপজেলা জামায়াতের স্বাগত র‌্যালীর আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় উপজেলার পারুলিয়া বাজারে এ স্বাগত র‌্যালী করা হয়। এ স্বাগত র‌্যালীতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুর গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহারাব হোসেন, সেক্রেটারী রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারী আফসার আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী এনামুল কবির বকুল, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রটারী আব্দুর রাজ্জাক, পারুলিয়া সেড মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আব্দুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

বক্তরা বলেন, আমরা বিগত রমজান মাসে এভাবে রমজানের স্বাগত জানাতে পারিনি। যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই রমজান মাস আমাদের জন্য রহমত, বরকত ও নাজাতের বাণী নিয়ে হাজির হয়েছে। রমজান মাসের অনেক মর্যাদা আল্লাহ তায়ালা এ মাসে কুরআন নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়াতের জন্য। কুরআন নাজিলের মাসে কুরআন পড়ুন, কুরআন বুঝুন, আল কুরআনের সমাজ এবং রাষ্ট্র গড়ার জন্য আত্মনিবেদন করুন।

বক্তরা আরো বলেন, রমজানে রোজাদাররা যাতে সুস্থভাবে রোজা রাখতে পারে সেজন্য এলাকার ধর্মীয় পরিবেশ সুন্দরভাবে সংরক্ষণ করুন। রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলায় হোটেল রেষ্টুরেন্ট বন্ধ রাখুন।

নতুন সরকারের প্রতি রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখুন মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে তাদের পণ্য নিয়ে সুন্দরভাবে সুস্থভাবে মাহে রমাদানের রোজা পালন করতে পারে সেই ব্যবস্থা করার আহ্বান জানান।

যদি দ্রব্যমূল্য সহনীয় না রাখতে পারেন তাহলে সকল জনতাকে সাথে নিয়ে জনতার ঐক্য দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল