রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ২দিনব্যাপী এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষণ

দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন বিষয়ক ২দিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় গ্রহণ প্রকল্পের আওতায় রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ক্রিশ্চিয়ান এইড’র কারিগরিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ২দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ জুন) শুরু হওয়া প্রশিক্ষনটি সোমবার ৯ জুন সমাপ্ত হবে। উদ্বোধন রিফ্রেসার প্রশিক্ষনে উপস্থিত থেকে কর্মসূচি বিষয়ক বিশেষ আলোচনা করেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন।

ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী রিয়াজ মোরর্শেদের পরিচালনায় সভায় উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টারের সভাপতিত্বে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তার, ইউপি সদস্য আজগর আলী, রেহেনা পারভীন, শিক্ষক সঞ্জয় কুমার, সমাজসেবক ফিরোজ হোসেন, উত্তম রায়, প্রতিবন্ধী সদস্য অনিমা ধাড়া, সুকুমার রায়, হিজড়া সম্প্রদায়ের বিকাশ সরকার, দলিত সম্প্রদয়ের জগবন্ধু দাস সহ বিভিন্ন শ্রেণিপেশার জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।

প্রশিক্ষনে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে করনীয় সম্পর্কে ধারনা প্রদান করা হয়। এছাড়া সমাজের পিছিয়ে পড়া মানুষরা যাতে কোন ভাবে বৈষম্যের শিকার না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন করার দাবি জানানো হয়। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় দেশকে এগিয়ে নিতে সকলের আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা