বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ৪ হাজার ৭৪০ হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪ হাজার ৭৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (সকাল ১১টায়) দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া ইছামতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার কৃষি অফিসার শওকাত উসমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং, দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, প্রোগ্রাম স্পেশালিস্ট শরিফুজ্জামান, সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, জোসনা বালা ও নিলাদ্রী বিশ্বাস, জেসিডিও আকরাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সবজি বীজ বিতরণের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো নিজেরাই পুষ্টিকর খাদ্য উৎপাদনে সক্ষম হবে। যা তাদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান