বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার আস্কারপুর দরবার শরিফে ওরস শরিফে মুসল্লিদের ঢল

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর দরবার শরিফ প্রাঙ্গণে বিশ্বওলী হযরত শাহসুফি আলহাজ্ব আলীম বক্স শাহ ওয়াছি (রহঃ)-এর স্মরণে ৬ষ্ঠবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ওরস শরিফ ও ওয়াজ মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া এ ওরস শরিফে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ।
ওরস শরিফের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামাগণ পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন। তাদের বক্তব্যে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং বর্তমান প্রেক্ষাপটে ইসলামের তাৎপর্য তুলে ধরা হয়।
প্রথম দিনেই স্থানীয়সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে দরবার শরিফ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় দিনেও একই চিত্র লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষের জন্য পৃথক বসার সুব্যবস্থা থাকায় মুসল্লিরা নির্বিঘ্নে ওয়াজ শুনতে পারছেন। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশ।
ওরস শরিফকে কেন্দ্র করে প্রায় ২০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সিলেট, হবিগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে আস্কারপুর দরবার শরিফ এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। দেশের প্রখ্যাত বক্তারা ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন, যা মুসল্লিদের জন্য জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ সৃষ্টি করছে।
ওরস শরিফ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে একটি দক্ষ স্বেচ্ছাসেবক দল। আগত মুসল্লিদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানীয় জলসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
ওরস শরিফের শেষ দিনে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, শেষ দিনে মুসল্লিদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল